ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

ফরিদপুরে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

ফরিদপুরের নগরকান্দায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার তালমা ইউনিয়নের বিলনালিয়া গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু ওই গ্রামের আইয়ুব মৃধার ছেলে সাজিদ (৪) ও মজিবুর মৃধার ছেলে তরিকুল (৫)। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই।


সাজিদের বাবা আইয়ুব মৃধা জানান, মঙ্গলবার দুপুর ১টার পর থেকে সাজিদ ও ভাতিজা তরিকুলকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। দুপুর আড়াইটার দিকে বাড়ীর পাশে পুকুরের পানিতে তাদের লাশ ভাসতে দেখা যায়। কখন কিভাবে তারা পানিতে ডুবে গিয়েছে তা কেউ বলতে পারেনি। পরে পুকুর থেকে উদ্ধার করে তাদের নগরকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।


খবর পেয়ে ঘটনাস্থলে যান তালমা ইউনিয়নের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া। এ নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ads
ads
ads

Our Facebook Page

↑